শিরোনাম
রামু প্রতিনিধি :: | ০৯:৫০ পিএম, ২০২১-০৩-১৭
হাজার বছরের শ্রেষ্ঠবাঙালি, মহান স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকীও জাতীয় শিশু দিবস-২০২১ যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার সাথে রামু সেনানিবাসে পালন করা হয়।
দিবসটি উপলক্ষ্যে ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া সদর দপ্তর কক্সবাজারের অধিনস্থ সকল ব্রিগেড/ ইউনিট/ প্রতিষ্ঠানসমূহে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটিকে স্বরণীয় করে রাখার জন্য রামু সেনানিবাসের সকল ব্রিগেড/ ইউনিট/ প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিদের উপস্থিতিতে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী, এসবিপি, এনডিসি, পিএসসি। র্যালিতে জাতির পিতার লোগো সম্বলিত টি-শার্ট পরিহিত অবস্থায় উপস্থিত সামরিক ও অসামরিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
এছাড়াও দিবসটি উপলক্ষ্যে সেনানিবাসের সকল মসজিদে বাদ যোহর জাতির পিতার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। সেনানিবাসের সকল ব্রিগেড/ইউনিটে জাতির পিতার জীবনাদর্শ, দেশগঠনে রাজনৈতিক অবদান, মহান মুক্তিযুদ্ধে ভূমিকা, বিভিন্ন উন্নয়নমূলক চিত্র এবং জাতির পিতার জীবনীর উপর আলোচনা ও সেনাসদর হতে প্রাপ্ত ভিডিও/স্থির চিত্র প্রদর্শন করা হয়। দুপুরে প্রতিটি ব্রিগেড/ইউনিটের সৈনিক মেসে প্রীতিভোজের আয়োজন করা হয়। চলমান করোনা পরিস্থিতির কারনে সেনানিবাসের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভার্চুয়ালি জাতির পিতার জীবনীর উপর আলোচনা সভা, রচনা প্রতিযোগিতাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সকল আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান গুলোর ছাত্র-ছাত্রীরা উৎসাহ উদ্দীপনার সাথে অনলাইনে অংশগ্রহণ করে এবং দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে জাতির পিতার আদর্শকে বুকে ধারন করে সামনে এগিয়ে চলায় প্রতিজ্ঞাবদ্ধ হয়।
দিবসটিকে যথাযথ মর্যাদায় জমকালোভাবে উদযাপনের জন্য সেনানিবাসের সকল ব্রিগেড/ইউনিট/প্রতিষ্ঠানসমূহে ব্যানার স্থাপনসহ সেনানিবাসের প্রবেশপথও অন্যান্যগুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে সৌন্দর্য বর্ধন ও আলোক সজ্জার আয়োজন করা হয়।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited